স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৯:২৬আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৯:২৬

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় মনোয়ারুল ইসলাম মিঠু নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় ঘোষণা করেন। মিঠু উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৩০ জুন সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মনোয়ারুল ইসলাম মিঠু ওই ছাত্রীকে ফরম পূরণের কথা বলে বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে গিয়ে অন্য শিক্ষার্থীদের দেখতে না পেয়ে চলে আসতে চায় ভুক্তভোগী। এ সময় মিঠু তাকে একটি কক্ষে নিয়ে দুই হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। বিদ্যালয়ের কাছেই এক ব্যক্তিকে ঘটনাটি জানায় ভুক্তভোগী। এরপর তাকে বাড়ি পৌঁছে দেন তিনি।

এ ঘটনায় ৭ জুলাই ভুক্তভোগী বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। মামলাটি বিচারের জন্য রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এ আসার পর ওই বছরের ১২ নভেম্বর মিঠুর বিরুদ্ধে অভিযোপত্র গঠন করা হয়। ১২ জন বাদীপক্ষে সাক্ষ্য দেন। এরপর পাঁচ জন সাফাই সাক্ষী হিসেবে আদালতে আসামির পক্ষে সাক্ষ্য প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, আদালত সার্বিক বিষয় উল্লেখ করে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা ন্যায়বিচার পেয়েছি। 

আসামিপক্ষের আইনজীবী রইছ উদ্দিন বাদশা বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী