আদালতের নির্দেশ পালনে অসহযোগিতা, ম্যাজিস্ট্রেটকে শোকজ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ২০:২৯আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২৩:২৬

নালিশি জমির দখল বুঝে দেওয়া সংক্রান্ত আদালতের আদেশ পালনে অসহযোগিতার অভিযোগে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা যুগ্ম জজ (১ম আদালত) আব্দুল কুদ্দুস এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামছুজ্জামান রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার হিঙ্গনরায় মৌজায় একটি ডিক্রিকৃত (৩/২০২১) নালিশি জমির দখল বুঝিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার জন্য জেলা প্রশাস‌নের সহকারী ক‌মিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন আদালত। গত ১৫ নভেম্বর ওই জমির স্বত্ব বুঝিয়ে দেওয়ার দিন ধার্য করা হয়। এই কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণকে নিয়োগ দেয় জেলা প্রশাসন। 

কিন্তু নির্ধারিত তারিখে তিনি পত্রের মাধ্যমে জানান, নালিশি জমিতে সরকারি স্বার্থ জড়িত থাকায় দখল কার্যক্রম করা সম্ভব নয়। দখলী কার্যক্রম করা সম্ভব না হওয়ায় সিভিল কোর্ট কমিশনার ও পুলিশ ফোর্সকে ফেরত পাঠিয়ে আদালতকে প্রতিবেদন দেন ম্যাজিস্ট্রেট। আদালতের নির্দেশ থাকার পরও দখল কার্যক্রম ব্যর্থ হওয়ায় সার্বিক বিষয় উল্লেখ করে নায়েব নাজির গত ১৫ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে আদালত আজ ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কারণ দর্শনোর আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দখলী কার্যক্রমে সহায়তা না করা আদালতের সিদ্ধান্তকে অবজ্ঞা, তথা আদালত অবমাননা করার শামিল। আদেশের কপি আজ পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম