কাভার্ডভ্যানে আগুন, পুড়লো ওষুধসহ ২ কোটি টাকার মালামাল

দিনাজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২৩:০৫

দিনাজপুর শহরে বেসরকারি কুরিয়ার সার্ভিস এজেআরের একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কাভার্ডভ্যানের ভেতরে থাকা প্রায় দুই কোটি টাকার ওষুধ, ব্যাটারিসহ বিভিন্ন পণ্য পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের শেরশাহ বটতলা মোড়ে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাভার্ডভ্যানে আগুন, পুড়লো ওষুধসহ ২ কোটি টাকার মালামাল

চালক সবুর ইসলাম বলেন, ‘বুধবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে মালামাল লোড করে কাভার্ডভ্যান নিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা দেই। আজ দুপুরে দিনাজপুর শহরের শেরশাহ বটতলা মোড়ে পৌঁছালে আশপাশের লোকজন গাড়ি থামাতে নির্দেশনা দেন। থামানোর পর গাড়ির পেছনে ধোঁয়া দেখা যায়। পরে পেছনের গেট খুললে আগুন দেখতে পাই। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।’

এজেআর কুরিয়ার সার্ভিস দিনাজপুরের শাখা ব্যবস্থাপক মুজিবুল হক আজাদ বলেন, ‘চালকের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি গাড়িতে আগুন। চালক, সহকারী ও স্থানীয়রা গাড়ি থেকে কিছু মালামাল নামাতে পারলেও ৮০ ভাগ মালামাল পুড়ে গেছে। গাড়িটিতে ওষুধ, কেমিক্যাল, ইলেকট্রনিক পণ্য, ব্যাটারিসহ বিভিন্ন কাগজপত্র ছিল।’ গাড়িতে থাকা মালামালের মধ্যে প্রায় দুই কোটি টাকার পণ্য পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম