বাজারে নতুন আলু, সাধারণ ক্রেতার নাগালের বাইরে  

হিলি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৩:৩৩আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩:৩৩

দিনাজপুরের হিলির স্থানীয় বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। মৌসুমের খানিকটা আগেই বাজারে এলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজার ঘুরে দেখা গেছে ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) হিলির কাঁচাবাজারের বিভিন্ন দোকানে নতুন আলু দেখা গেছে। তবে এখনও পুরোপুরি মৌসুম শুরু না হওয়ায় আলুর আকার খুব একটা বড় হয়নি। তবে ভালো দামের আশায় কৃষকরা আগেভাগেই আলু তুলে বাজারে বিক্রি শুরু করেছেন।

হিলির কাঁচাবাজারে কথা হয় ক্রেতা সিদ্দিক হোসেনের সঙ্গে। তিনি বলেন, মৌসুমের নতুন আলু, তাই স্বাদ নেওয়ার নতুন আলু কিনেছি। তবে দামটা একটু বেশি হওয়ার কারণে ৬০ টাকায় হাফকেজি আলু কিনতে হয়েছে। দাম বেশি থাকায় সাধারণ ক্রেতাদের নাগালের অনেকটা বাইরে এই আলু। তবে আলুর সিজন শুরু হলে দাম কমে আসবে।  

 বাজারের কাঁচামালের দোকানি ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও বাজারে পুরোনো আলুর যথেষ্ট সরবরাহ রয়েছে। এই আলু আমরা ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি করছি। সাধারণত জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও পার্শ্ববর্তী বিরামপুর অঞ্চলে প্রচুর পরিমাণে আলুর আবাদ হয়। তবে এখনও ওইসব অঞ্চলে নতুন আলু ওঠা শুরু হয়নি। অল্প কিছুদিনের মধ্যে এসব অঞ্চলের আলু বাজারে আসবে। তবে এর আগেই পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় নতুন আলু উঠতে শুরু করেছে। এখনও পরিপুষ্ট না হলেও ভালো দামের আশায় কৃষকরা নতুন আলু বাজারে বিক্রি করছেন। নতুন হওয়ায় দামও ভালো পাচ্ছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার হিলির বাজারে নতুন আলু ১০০ টাকা কেজি দরে কিনে ১২০ টাকা দরে বিক্রি করা হয়েছে। কিছু দিন পর সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম