আমরাও বিএনপির মতো নির্বাচনে না যাওয়ার চিন্তা করছি: জাপা মহাসচিব

নীলফামারী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ১৬:৩৮আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬:৩৮

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবির ভয়ে নৌকার প্রার্থীরা গণ্ডগোল করে বিজয়ী হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ‘আমরা এখন আর সরকারের কোনও অংশ নই। আমরা বিরোধী দল। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের অংশগ্রহণ ছিল। কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা আমাদের প্রার্থীর ওপর হামলা করেছে। পোস্টার ছিঁড়ে ফেলেছে। ফলে আমরা আগামীতে বিএনপির মতো নির্বাচনে না যাওয়ার চিন্তা ভাবনা করছি।’

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেদিকে সরকারের কোনও দৃষ্টি নেই। দেশের মানুষের নিরাপত্তা নেই। এ কারণে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনও মানে হয় না। দেশকে উন্নয়নের পথে নিতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে জনগণ। আগামীতে এর সুফল পাবে পার্টি ও দেশবাসী।’

মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার উদ্দেশে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এই সময় তার সফরসঙ্গী ছিলেন- পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনের এমপি আহসান আদেলুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম