ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯

দিনাজপুর শহরের জোড়া ব্রিজের সামনে ট্রাকের চাপায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আসাদুজ্জামান (৪৫)।

নিহত আসাদুজ্জামান রাজশাহী সদর উপজেলার কাশিয়াডাঙ্গা আদাদিয়াপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি ডেলটাফার্মা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে বোচাগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেলযোগে আসাদুজ্জামান দিনাজপুরে নিজ কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন। পথিমধ্যে জোড়া ব্রিজের সামনে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চাপা দেয়। এ সময় গুরুতর অবস্থায় তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকারী মুক্তার রাজু বলেন, ‘বিকালে বোচাগঞ্জ উপজেলা থেকে তিনি কর্মস্থলে ফিরছিলেন। এরপর তার দশমাইল এলাকায় যাওয়ার কথা ছিল।’

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম