দেশে এখন যে সংবিধান রয়েছে তা বঙ্গবন্ধু প্রণীত নয়: রানা দাশগুপ্ত

রংপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২১, ১৭:০০আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭:০০

দেশে এখন যে সংবিধান রয়েছে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

তিনি বলেছেন, ‘যে সংবিধান বঙ্গবন্ধু রচনা করেছিলেন, সেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে আলাদাভাবে দেখা হয়নি। সে জন্যই বঙ্গবন্ধু প্রণীত ৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশ সত্যিকার বাঙালির রাষ্ট্রে পরিণত হোক এজন্যই আমরা আন্দোলন করছি।’

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে রংপুর টাউন হলে সংগঠনটির জেলা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রানা দাশগুপ্ত বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সব ধর্ম-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। উদ্দেশ্য ছিল, বাঙালিদের চেতনাকে শাণিত করা। সে জন্যই বঙ্গবন্ধু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের কথা উল্লেখ করেছিলেন। পরবর্তী সময়ে সেই সংবিধানের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করে ফেলা হয়েছে। ধর্মের ভিত্তিতে  মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান আলাদা সত্ত্বা হবে এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধ হয়েছে দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।’

তিনি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে অঙ্গীকার করেছিল সাম্প্রদায়িক সহিংসতা মুক্ত বাংলাদেশের, সেটা এখনও বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্সের (শূন্য সহিষ্ণু) কথা বলেছেন তার এ ঘোষণার বাস্তবায়ন আমরা চাই। সে কারণে মানবাধিকারের আন্দোলন আমরা অব্যাহত রেখেছি। আমরা আর সাম্প্রদায়িক সহিংসতা দেখতে চাই না। ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সেটা সম্ভব।’

এর আগে, টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সংগঠনের নেতা মনোরঞ্জন গোপাল, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সংগঠনের রংপুর জেলা সভাপতি বনমালী পালসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে রংপুর জেলার আট উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।

/এফআর/
সম্পর্কিত
সংবিধান সংশোধন নাকি সংস্কার: সমাধান কোন পথে
মমতার পদত্যাগ না করা নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা যা বললেন
‘জুলাই সনদ ও সংবিধান ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম