‘ওসির ফোন’ পেয়ে প্রায় ৩ লাখ টাকা পাঠালেন নৌকার প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ০৯:১২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:১২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসির মোবাইল ফোনের নম্বর ক্লোন করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। প্রতারণার শিকার মুন্সি রেজওয়ানুর রহমান মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে প্রতারক চক্রটি ছয়টি নম্বরে (বিকাশ অ্যাকাউন্টে) তার কাছে দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। 

এ ঘটনায় শনিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন মুন্সি রেজওয়ানুর রহমান। এ ছাড়া নাম্বার ক্লোন করে প্রতারণার ঘটনায় পুলিশের পক্ষ থেকেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

লিখিত অভিযোগে মুন্সি রেওয়ানুর রহমান উল্লেখ করেন, গোবিন্দগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নাম্বার থেকে তার কাছে ফোন আসে। ফোনে ২৬ ডিসেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থীদের জেতানোর আশ্বাস দেওয়া হয়। এরপর ম্যাজিস্ট্রেট পরিচয়ে একজনের সঙ্গে কথা বলে খরচ বাবদ টাকা পাঠাতে বলে। তাদের কথামতো ছয়টি নম্বরে দুই লাখ ৮০ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে ঘটনাটি প্রতারণা বুঝতে পেরে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। এমন ঘটনা থেকে প্রার্থীসহ সর্বসাধারণকে সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম