পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমবে আরও

পঞ্চগড় প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ১০:৪৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৮

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। বিকাল থেকে সকাল পর্যন্ত বইছে হিমেল হাওয়া। ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। অসহায় ছিন্নমূল ও দিনমজুররা পড়েছেন বিপাকে। 

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে যাচ্ছেন শ্রমিকরা। রাতে শহরের মোড়ে মোড়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। দিনের প্রথম ভাগেও সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লেও সন্ধ্যার আগে আবারও হিমেল বাতাস বইছে। এতে তাপমাত্রা কমে যাচ্ছে। রাতে বাতাসের পরিমাণ বেড়ে যাওয়ায় কনকনে শীতে কাবু হয়ে পড়েছে অসহায় মানুষ। 

ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক

জেলা শহরের ধাক্কামারা বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা মাধব চন্দ্র জানান, ‌‘এই শীতে চলাফেরা করায় মুশকিল। তেমন গরম কাপড়ও নেই। তাই খড়কুটো জোগাড় করে আগুন পোহাতে হয়।’

পঞ্চগড় শহরের তেলিপাড়া এলাকার বাসিন্দা জবেদ আলী জানান, ‘দুই দিন ধরে ঠান্ডা বেড়েছে। বাতাসও বেশি। বাইরে বের হলে হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে। ঠান্ডা হোক আর গরম হোক তবুও আমাদের কাজ করে খেতে হবে।’

জেলা শহরের কমলাপুর এলাকার ভ্যানচালক আইনউদ্দিন জানান, ‘শীতে খুব কষ্টে আছি। কিন্তু ঘরে বসে থাকলে কী আর পেটে ভাত যাবে। তাই শীতের মধ্যেও ভ্যান চালাতে হয়।’

কনকনে শীতে কাবু হয়ে পড়ছে দরিদ্র অসহায় মানুষ

হোটেল শ্রমিক নুর আলী জানান, ‘সকাল সকাল হোটেলে যেতে খুব কষ্ট হয়। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যায়।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক জীতেন্দ্রনাথ জানান, উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় পঞ্চগড়ে তাপমাত্রা উঠানামা করে। তিন থেকে চার নটিকেল মাইল বেগে প্রতি ঘণ্টায় বাতাস বয়ে যাচ্ছে। রাতে ও সকালে বাতাসের আদ্রতা ৯৫ থেকে ১০০ শতাংশ। দিনের মধ্যভাগে বাতাসের আদ্রতা থাকে ৩৫ থেকে ৪০ শতাংশ। ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও কমে যাবে। মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

/এসএইচ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম