নির্বাচনি বিধি লঙ্ঘন: গোবিন্দগঞ্জে ১০ বহিরাগতকে কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ০৮:২১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৮:২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে ঘোরাঘুরির সময় ১০ জনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ঘোরাঘুরির সময় মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রাম থেকে শনিবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাদেরকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেকের অর্থদণ্ডসহ সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ১০ জনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রাম এলাকায় ঘোরাঘুরির সময় একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা ১০ জনকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হয়। নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে অবৈধভাবে অনুপ্রবেশ করায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ১০০ টাকা করে জরিমানা করাসহ প্রত্যককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, চতুর্থ ধাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১৫টি ইউপিতে ব্যালট পেপার ও ৩টি ইউপিতে ভোট হচ্ছে ইভিএমে। ১৮৩টি কেন্দ্রে ৪ লাখ ৮ হাজার ৩০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬৫২ জন এবং ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত নারী সদস্য পদে। 

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী