ভোটের ফল নিয়ে দ্বন্দ্ব, পুলিশের গুলিতে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ২২:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২৩:০১

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য পদে নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণ করতে গুলি ছুড়েছে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সরকারি কাজে বাধা দেওয়ার কারণে গুলি চালাতে বাধ্য হলে হামিদুল নামে এক ব্যক্তি প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইউনিয়নের একটি ওয়ার্ডে তালা ও ফুটবল প্রতীকের দুই সদস্য প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সদস্য প্রার্থীর ফলাফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। সেখানে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলিতে একজন মারা গেছেন। লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম