স্কুলে ভর্তি হয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত

দিনাজপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ১৫:৫৮আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭:১৮

দিনাজপুরের বীরগঞ্জে স্কুলে ভর্তি হলেও পড়াশোনার সুযোগ পেলো না তিন শিক্ষার্থী। স্কুলে ভর্তি হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারিয়েছে তারা। নিহতরা একে-অপরের বন্ধু।

রবিবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে বীরগঞ্জ উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের মাকড়াই কমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো, বীরগঞ্জ উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)। উপজেলার কবি কাজী নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ে মোজাহিদ অষ্টম, শাহরিয়ার নবম ও শাহাদাত নবম শ্রেণিতে ভর্তি হয়ে দুপুরে বাড়ি ফিরছিল। 

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, কবি কাজী নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফিরছিল। পথে মাইক্রোবাসকে সাইড দিতে গেলে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাত নিহত হয়। স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। নিহত তিন জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনরা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান বলেন, তিন জনের লাশ থানায় রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম