দুপুরের আগে দেখা মেলে না সূর্যের, তীব্র শীতে কাঁপছে মানুষ

দিনাজপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ২১:০৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২২:০৫

পৌষের সঙ্গে পাল্লা দিয়ে শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুর জেলায়। তিন দিন ধরে এ জেলায় মাত্র কয়েক ঘণ্টার জন্য সূর্যের দেখা মিলেছে। প্রতিদিনই সূর্য দেখা যায় দুপুর ১টার পর, থাকছে বিকাল ৪টা পর্যন্ত। কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও রোদের প্রখরতা একেবারেই কম।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে সূর্যের দেখা মেলে। ৩টার দিকে সেটি ঢাকা পড়ে কুয়াশার চাদরে। এদিকে, সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে হিমেল বাতাস কাঁপাচ্ছে হাড়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে (বুধবার) যা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতে কাবু হয়ে নিস্তেজ বসে আছে প্রাণীটি

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘মঙ্গলবার পঞ্চগড়, সৈয়দপুর, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দিনাজপুরেও মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।’

তিনি বলেন, ‘বাতাসের আর্দ্রতা ও গতিবেগের ওপর শীতের তীব্রতা বিরাজ করে। বাতাসের কারণেই বেশি শীত অনুভূত হচ্ছে। মঙ্গলবার এই জেলায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতিবেগ ছিল ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ১০-১২ কিলোমিটারে উন্নীত হয়।’

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন এই এলাকার মানুষ। দুস্থ মানুষের বেড়েছে শীতবস্ত্রের চাহিদা। বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণ করলেও তা অপ্রতুল।

রাজবাটী হঠাৎপাড়া এলাকার সমশের উদ্দিন জানান, এখন গরিব-দুঃখী মানুষের কম্বল প্রয়োজন। এলাকায় এখনও কম্বল বিতরণ করা হয়নি। এ জন্য তিনি বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

/আরকে/এফআর/এমওএফ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের