দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ

ভোলা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

ভোলার দৌলতখানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘করিম-বানু ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সংগঠনটির উদ্যোগে কয়েক শ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে করিম-বানু ফাউন্ডেশনের কর্ণধার ইউসুফ হোসেন, মাকসুদুর রহমান ও এমরানুল হকসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ইউসুফ হোসেন আসন্ন রমজান মাসে করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে সাহরি ও ইফতার বিতরণের ঘোষণা দেন। সেইসঙ্গে ঈদ উপহার সামগ্রীও বিতরণ করা হবে বলে জানান।

আয়োজকদের পক্ষ থেকে করিম-বানুর ছেলে মাকসুদুর রহমান জানান, তীব্র শীতের কারণে গ্রামাঞ্চলের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এসব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

করিম-বানুর আরেক ছেলে এমরানুল হক বলেন, ‘অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
নির্বাচনি দায়িত্বে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন নীতিমালা
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত