বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা, ইঞ্জিনসহ উল্টে গেলো ৪ বগি

দিনাজপুর প্রতিনিধি 
০৫ জানুয়ারি ২০২২, ১০:৪০ আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০:৪৫

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই বিকল ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনসহ চারটি বগি উল্টে গেছে। ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) ভোরে পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনচালক আব্দুর রশিদ সরকার আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইঞ্জিনসহ উল্টে গেছে ট্রেনের ৪ বগি

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান জানান, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির আজ সাপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় দেখতে না পেয়ে ট্রাকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। 

এরপর ট্রেনের ইঞ্জিন ও পিছনে থাকা চারটি বগি পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা