রংপুরে আগুন পোহাতে গিয়ে পুড়ে ২ নারীর মৃত্যু 

রংপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১১:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১:৩৮

রংপুর অঞ্চলে প্রচণ্ড শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুই নারী মারা গেছেন। বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই দুই নারী হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ির তারা মনি (৮৫) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির আশা রানি (৪৫)। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও ২১ জন।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাশ বলেন, গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি দগ্ধ হবার ঘটনা ঘটছে। সহায়-সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলোর প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে আসাবধানতা কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। 

তিনি আরও জানান, যে দুজন মারা গেছে তাদের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম