সন্তানদের নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত 

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ২১:৪৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২১:৪৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরেক জন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবা ও ছেলে উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল, তার ছেলে আরমান ও আজমকে মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিল। এ সময় পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।

তিনি আরও জানান, বাবা ঘটনাস্থলে ও ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ সময় আহত হয়েছে করিমুলের আরেক ছেলে আজম। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম