বাস ওভারটেকের সময় অটোরিকশায় ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

দিনাজপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫১

দিনাজপুরের আমবাড়ীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমবাড়ী বাজারের পার্শ্ববর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মুসাসাহা করোঞ্জী এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ইসাহাক আলী (৬৫) ও একই উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের ভবানীপুরের বাসিন্দা আতা মোল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। এ ছাড়া আহত হয়েছেন মিনহাজুল ইসলাম (১৫)।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জনা গেছে, দুপুরে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অবস্থায় দুই জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে ইসাহাক আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম