পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নীলফামারী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ১৭:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:৫২

নীলফামারীর ডিমলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে শিশুটির ভাই বাদী হয়ে ডিমলা থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ঝুনাগাছা ভেসসিপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সুজন ইসলাম (১৫) ও আমিনুর রহমানের ছেলে আলী নূর ওরফে বুলু বাদশা (১৪)।

মামলার বিবরণে জানা যায়, সোমবার বিকালে শিশুটিকে মা-বাবা বাড়িতে রেখে এক আত্মীয়ের জানাজায় যান। শিশুটি বাড়িতে একাই ছিল। এই সুযোগে একই ইউনিয়নের সুজন ও বুলু বাদশা বাড়িতে ঢুকে ধর্ষণ করে তাকে।

শিশুটির মা জানান, দাফন শেষে বাড়িতে ফিরে মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে ঘটনা জেনে গ্রামের লোকজনদের জানান।

শিশুটির চাচা জানান, রাতে মেয়ের অবস্থার অবনতি হলে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে  চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যালে পাঠিয়ে দেন।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ডিমলা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির ভাই থানায় মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম