ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েই কারাগারে স্বেচ্ছাসেবক দলের নেতা

পঞ্চগড় প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১৮:০৬আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮:০৬

পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ব্যারিস্টার বাজার থেকে তাকে গ্রেফতার করে।

শনিবার তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তার বাড়ি পঞ্চগড় ইউনিয়নের গোফাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকর্মীর কারাদণ্ডাদেশ দেন। রায়ের পর ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার ও আদালতের রায় সম্পর্কে মানহানিকর স্ট্যাটাস দেন।

তার দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, ‘পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের নামে ২০১৩ সালে করা মিথ্যা ও বানোয়াট মামলায় মো. এ টি এম হাসানুজ্জামান পলাশ, মো. হারুনর রশীদ হারুন, মো. হায়াতুন আলম, মো. সাবুল হোসেন, মো. আবু সালেক ডাবলু ও মো. বাবু (তুর্কী) ভাইয়ের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকারের অবৈধ আদালত। পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক।’

বিষয়টি নজরে এলে শুক্রবার পঞ্চগড় সদর থানার এসআই মাজাহারুল আলম বাদী হয়ে ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। শনিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, ‘সরকার ও আদালতের বিরুদ্ধে মানহানিকর পোস্ট করায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের