মাইলেজ বিল না দিলে ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি 

লালমনিরহাট প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১২:৫২আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২:৫২

‘মাইলেজ বিল’ কর্তনের প্রতিবাদ জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দফতরে কর্মরত রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ‘মাইলেজ বিল’ কর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতির পালনের ঘোষণা দেন তারা।

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির আহ্বানে লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

সকালে লালমনিরহাট রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল রেলওয়ে প্লাটফর্মে প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন সমিতির লালমনিরহাট শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. রায়হান।

বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত কালো আদেশের খ ও গ ধারা বাতিল করতে হবে। মাইলেজ বিল চালু রাখতে হবে। অন্যথায় আগামী ৩১ জানুয়ারি থেকে সব স্তরের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।

/টিটি/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম