দিনাজপুরের চেহেলগাজী ইউনিয়নের নির্বাচন স্থগিত

দিনাজপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২২, ২১:২২আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২১:৩৯

উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চেহেলগাজী ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা বোচাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আযম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  সোমবার (৩১ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক জানান, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নির্বাচন স্থগিত করা হয়েছে।

জানা গেছে, মোকলেসুর রহমান নামে এক ব্যক্তি উচ্চ আদালতে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বাদশার বিরুদ্ধে ঋণ খেলাপির রিট করেন। গত ১৮ জানুয়ারি মামলাটিতে সমন জারি হয় এবং ৩০ জানুয়ারি মামলাটি নিষ্পত্তি হয়। যার ফলাফলে আনিছুর রহমান বাদশাকে ঋণ খেলাপি সাব্যস্ত করে চেহেলগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন ‘চেয়ারম্যান পদের প্রার্থিতা বাতিলের আদেশ দেন। 

এই আদেশের ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করে আদালতের আদেশ কার্যকরে রিটকারী মোকলেসুর রহমান রিটানিং কর্মকর্তা বরাবর আবেদন করেন। এর প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, চেহেলগাজী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ৩২ হাজার। মোট ১২টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা ছিল। ওই ইউনিয়নে তিন জন চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী ৩৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন প্রার্থী ছিলেন। ভোটগ্রহণ শুরুর প্রায় ১৪ ঘণ্টা আগে এই নির্বাচন স্থগিত হলো।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি