গাইবান্ধার ৮ ইউনিয়নের সাতটিতেই নৌকার প্রার্থীর পরাজয়

গাইবান্ধা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৬

ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আট ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে মাত্র একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয় পেয়েছেন। এ ছাড়া ছয়টিতে স্বতন্ত্র ও অন্যটিতে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান বেসরকারি এ ফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

ঘোষিত ফল অনুযায়ী, ধাপেরহাট ইউনিয়নে নৌকার মো. শফিকুল কবির মিন্টু, ইদিলপুরে স্বতন্ত্র আব্দুর রহমান সরকার, ভাতগ্রামে স্বতন্ত্র মো. মাহফুজার রহমান মাফু, দামোদরপুরে স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, খোর্দ্দকোমরপুরে স্বতন্ত্র সৈয়দ মঞ্জুরুল ইসলাম, রসুলপুরে স্বতন্ত্র মো. রবিউল ইসলাম, ফরিদপুরে স্বতন্ত্র আব্দুল্লা আল মামুন মিলন ও নলডাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টির মো. গফুর আলী বিজয়ী হয়েছেন।

এর আগে, সকাল ৮টায় আট ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আট ইউপির ৭৯টি কেন্দ্রে ভোট হয় ইভিএমে। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয় বিকাল ৪টায়।

আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯, সাধারণ সদস্য পদে ৪১০ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম