জেলা কারাগারের হাজতির হাসপাতালে মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪২

বিল্লাল হোসেন (৫০) নামে গাইবান্ধা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন ওই কারাগারের জেলার মো. আমজাদ হোসেন।

বিল্লাল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন।

জেলার জানান, মাদক মামলার আসামি বিল্লাল হোসেন কারাগারে থাকার পর থেকেই শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার বিকালে বেশি অসুস্থ বোধ করলে তাকে গাইবান্ধা পুলিশ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে বুধবার তাকে সেখান থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। বিল্লালের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন জানান, শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় বিল্লাল হোসেনকে খারাপ অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর প্রথম দিকেই তার মৃত্যু হয়। তার ময়নাতদন্ত করার জন্য আবাসিক চিকিৎসকের নেতৃত্বে দুই সদস্যের টিম গঠন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম