এজলাসে তোলার আগে পালিয়েছে আসামি 

দিনাজপুর প্রতিনিধি 
১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১০

দিনাজপুরে আদালত থেকে এক আসামি পালিয়েছেন। পালিয়ে যাওয়ার সময় ওই আসামির হাতকড়া পরানো ছিল। পালিয়ে যাওয়া ওই আসামির নাম লুৎফর রহমান (৩৫)। 

জানা যায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা কারাগার থেকে পুলিশ প্রিজনভ্যানে ৪৭ জন আসামিকে আদালতে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ছিলেন আসামি লুৎফর। তিনি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকার মোতাহার হোসেনের ছেলে। 

সূত্র জানায়, হাজিরা দেওয়ার জন্য ৪৭ আসামিকে আদালতে নিয়ে আসা হয়। সেখানে অন্যান্য আসামিদের সঙ্গে লুৎফর রহমানও ছিলেন এবং আসামিদের আদালত পুলিশ বুঝে নেয়। আদালতের কার্যক্রম শুরু হলে এজলাসে নিয়ে যাওয়ার সময় কৌশলে পুলিশের থেকে লুৎফর পালিয়ে যান। ওই আসামির হাতে হাতকড়া লাগানো ছিলো। সন্ধ্যা পর্যন্ত আদালত চত্বরসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও আসামি লুৎফর রহমানের সন্ধান পায়নি পুলিশ।  

আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ মে আউলিয়াপুর এলাকায় হত্যার শিকার হন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। এই ঘটনায় আরিফুলের বাবা ওহাবউদ্দিন লুৎফর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে দিনাজপুর কতোয়ালি থানায় একটি হত্যা মামলা (জিআর মামলা নং ৪০৬/২০) দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ লুৎফরসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেন। গত ৬ মাস আগে পাঁচ আসামির বিরদ্ধে আদালতে অভিযোগপত্র দেন কতোয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক জাহিদ হাসান। 

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে আদালতে আনার পর হিসাব মিলিয়ে রাখা হয়। সেখান থেকে আসামিদের বিভিন্ন আদালতে নেওয়া হয়। এরইমধ্যে একজন আসামি এজলাসে হাজির হননি বলে জানতে পারি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই আসামি কোর্ট হাজতেও নেই। সন্ধ্যার পর জানতে পারি ওই আসামির নাম লুৎফর রহমান এবং তিনি এখনও অনুপস্থিত। পুলিশ ইতোমধ্যে আদালত চত্বরসহ বিভিন্ন জায়গায় তার খোঁজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম