বেশি দামে তেল-ডাল-চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৫

ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘অনেক অসৎ ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ভোজ্যতেল, ডাল ও চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রংপুরে ক্যানসার হাসপাতাল স্থাপনে নেওয়া প্রকল্পের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, ডাল ও চিনির দাম অনেক বেড়েছে। ৬শ’ টাকা টনের ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে ১৩শ’ ডলারে উঠেছে। একইভাবে ডাল চিনির দাম বেড়েছে। আমাদের ভোজ্যতেলের চাহিদা রয়েছে প্রতি বছর ৩৫ থেকে ৪০ লাখ টন, যার ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ১০ শতাংশ তেল দেশে উৎপাদিত সরিষা থেকে আসে।’

তিনি বলেন, ‘পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি। এসব পণ্য বিদেশ থেকে আমদানির পর ট্যারিফ কমিশন বসে দাম নির্ধারণ করে দেয়। তারপরও কিছু অসৎ ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দাম বাড়িয়ে দেয়। এজন্য জেলায় জেলায় দাম মনিটরিংয়ের জন্য ডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।’

টিপু মুনশি জানান, ‘ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে। কিন্তু কৃষকরা বলছেন, তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। প্রতিকেজি পেঁয়াজের উৎপাদন খরচ পড়ে ১৪ টাকা, আর বিক্রি করছে ১৬ থেকে ১৮ টাকা। সে কারণে বিদেশ থেকে আপাতত পেঁয়াজ আমদানি করতে নিষেধ করেছেন কৃষকরা। ’

রংপুরে একটি বিশ্বমানের ক্যানসার হাসপাতাল করার উদ্যোগে নিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ২০ কোটি টাকা দেবো। কিন্তু শুধু টাকা দিলেই হবে না, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। সব স্তরের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে ক্যানসারের চিকিৎসা পায়, সেজন্য ব্যবস্থা নিতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারিয়ান ক্লাব উত্তরার জুলহাস আলম, জেলা প্রশাসক আসিব আহসান ও রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি (অপরাধ) মারুফুল ইসলাম প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
বৃষ্টির প্রভাব নেই সবজিতে, আমিষের বাজারে বাড়তি চাপ
সংসদে নিত্যপণের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী
চামড়া খাতে সংকট কাটাতে সরকারের নতুন পরিকল্পনা
সর্বশেষ খবর
কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?
কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
পরীক্ষা কেন দুই-একদিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
পরীক্ষা কেন দুই-একদিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
সর্বাধিক পঠিত
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট