ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন মো. রফিকুল ইসলাম (৫৪) ও কয়েদি আব্দুর রহিম (৬০)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে।
ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাজাপ্রাপ্ত বন্দি মো. রফিকুল ইসলামকে (৫৪) সোমবার সকালে ৯টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রফিকুলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম ওলিপুর পত্রনবিশ গ্রামে। তার বাবার নাম মো. রজব আলী।
কারা সুত্রে জানাগেছে, তিনি ওলিপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।
একই দিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কারাবন্দি আব্দুর রহিম (৬০) সোমবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে গত ৩ সেপ্টেম্বর তাকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তার বাসা ঢাকার শ্যামপুরের গেন্ডারিয়ায়। তার বাবা মৃত আব্দুর করিম।
তিনি অস্ত্র মামলায় ৭ বছর সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে বৃষ্টি বেগম।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 






