সাঈদীর ফাঁসির রায়ে ৪ পুলিশ সদস্যকে হত্যার ৯ বছর

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৬

আজ ২৮ ফেব্রুয়ারি। গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ৯ বছর পূর্ণ হলো। ২০১৩ সালের এই দিনে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে নারকীয় তাণ্ডব চালানো হয়। এক পর্যায়ে তার অনুসারীরা হামলা চালিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে।

দেশব্যাপী আলোচিত চার পুলিশ হত্যার ঘটনার ৯ বছরেও শেষ হয়নি মামলার বিচার কাজ। ২০১৮ সালের ৪ মার্চ আদালতে এই মামলার চার্জগঠন হয়।  এরপর আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হলেও তা এখনও শেষ হয়নি। আদালতের বিচারক না থাকায় মামলার কার্যক্রম বন্ধ থাকে প্রায় আড়াই বছর। বর্তমানে মামলার প্রধান আসামি সাবেক এমপি ও যুদ্ধাপরাধী আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ তিন জন পলাতক এবং বাকি আসামিরা জামিনে আছেন।

সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে নাশকতা, ৫ বছরেও শেষ হয়নি বিচার

মামলার বিচারের দীর্ঘসূত্রিতায় একদিকে হতাশা বাড়ছে নিহত পুলিশ সদস্যদের পরিবারে। অন্যদিকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। তাছাড়া এই মামলার বিচার কবে শেষ হবে এবং হত্যাকারীদের শাস্তিই বা কী হবে তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

জানা যায়, ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সুন্দরগঞ্জে তার অনুসারীরা তাণ্ডব চালায়। দফায়-দফায় হামলা, অগ্নিকাণ্ড আর লুটপাট চালানো হয় বামডাঙ্গা রেলস্টেশন, আ.লীগের দলীয় কার্যালয়, মুক্তিযোদ্ধা কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানসহ পুলিশ তদন্ত কেন্দ্রে। এক পর্যায়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ সদস্য তোজাম্মেল হক, নজিম উদ্দিন, বাবলু মিয়া ও হযরত আলীকে।

শুধু তাই নয়, সংঘবদ্ধ জামায়াত-শিবির নেতারা বিক্ষোভ করে বিভিন্ন এলাকার রাস্তা অবরোধ, বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো ছাড়াও রেললাইন তুলে ফেলে। এসব ঘটনার প্রতিবাদ করায় পরদিন ১ মার্চ সকালে গংশারহাটের শরিফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ সমর্থকের জিহ্বা কেটে ও চোখ তুলে ফেলে হত্যা করা হয় বলেও অভিযোগ রয়েছে।  

আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ থানার তৎকালীন উপ-পরির্দশক (এসআই) আবু হানিফ বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ২৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন প্রধান আসামি জামায়াতের সাবেক এমপি আবদুল আজিজসহ তিন জন। এছাড়া একজন মারা গেছেন আর বাকি সব আসামিই আছেন জামিনে।

নিহত পুলিশ সদস্য নাজিম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম বলেন, ‘দীর্ঘ ৯ বছর পরেও স্বামী হত্যার বিচার পাইনি। কবে এই হত্যার বিচার পাবো তাও অজানা। ঘটনার পর কিছু আর্থিক সহায়তা পেলেও আর কেউ খবর রাখেনি আমাদের।’ এই হত্যা মামলার বিচার কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নিহত অপর পুলিশ সদস্য হযরত আলীর স্ত্রী লায়লা বেগম বলেন, ‘হত্যাকারীদের কেউ পলাতক কেউ বা জামিনে ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমাদের প্রতিটি দিনই কাটছে চোখের জল মুছে। একমাত্র শিশু সন্তান ইফতেখার আজ বাবা হারা। ৯ বছরেও বিচার না পাওয়ায় হতাশা বাড়ছে।’ শিগগিরই বিচারের মাধ্যমে স্বামীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। 

সেদিনে তাণ্ডবের কথা কোনোদিন ভুলবার নয় জানিয়ে বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন রাম রায় বলেন, কয়েক হাজার জামায়াত-শিবির নেতাকর্মী হামলা-লুটপাট ও তাণ্ডবে অংশ নেন। তারা প্রকাশ্যে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনা মনে পড়লো আজও মানুষ শিউরে ওঠে। কিন্তু নির্মম এই হত্যা মামলার বিচার আমরা ৯ বছরেও দেখতে পাচ্ছি না। আমরা চাই, দ্রুতই বিচারের মাধ্যমে হত্যাকাণ্ডে অভিযুক্ত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

 সাক্ষীদের সাক্ষ্য প্রদানে আন্তরিকতার অভাবে এই মামলার দীর্ঘসূত্রিতা স্পষ্ট হয়ে উঠছে বলে অভিযোগ সর্বানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আরিফুল ইসলাম রাসেলের। তিনি বলেন, মামলার অনেক সাক্ষীই নানা অজুহাতে আদালতে সাক্ষী দিতে যাচ্ছেন না। এ কারণে বিচার শেষ হতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। তবে আলোচিত এই মামলার বিচার কাজ দ্রুত নিস্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন তিনি।  

তবে সাক্ষী গ্রহণে বিলম্ব এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক না থাকায় মামলার বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফারুক আহম্মেদ প্রিন্স। 

তিনি বলেন, মামলার মোট ৭৪ জন সাক্ষীর মধ্যে আদালতে মাত্র ১৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এছাড়া বিচারক বদলি হওয়ায় মামলার কার্যক্রম দুই বছরের বেশি সময় বন্ধ ছিল। তবে এসব সমস্যার সমাধান হওয়ায় বর্তমানে মামলার বিচার কাজ চলমান রয়েছে। আশা করি এ বছরেই মামলার বিচার কাজ শেষ করা সম্ভব হবে এবং নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্তদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। 

আদালতে বিচারাধীন মামলার বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত আদালতে তিন পুলিশ সদস্য সাক্ষী দিয়েছেন। এছাড়া মামলার স্থানীয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য তারিখে আদালতে তাদেরকে হাজির করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা মামলাটি নিষ্পত্তির জন্য আদালতের সরকারি আইনজীবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করি, দ্রুতই সাক্ষ্যগ্রহণ শেষের মাধ্যমে মামলার বিচার কাজ সম্পন্ন হবে।’ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের রায়ে অপরাধীদের কঠোর শাস্তি হবে বলেও আশা করেন তিনি।

এদিকে, স্থানীয়রা এই দিনটিকে 'সুন্দরগঞ্জ ট্র্যাজেডি'র দিবস হিসেবে স্মরণ করে আসছে। এ উপলক্ষে সোমবার দুপুরে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করেছে জেলা পুলিশ। এছাড়া নিহত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকেও তাদের নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম