মার্কেটের আগুনে পুড়লো বসতবাড়ি, ৩০ লাখ টাকার ক্ষতি 

রংপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭

রংপুর নগরীর ইসলামপুর হনুমানতলা এলাকায় কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান ও তিনটি বাড়ি পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নগরীর হনুমানতলা এলাকায় আশরাফ আলী নামে এক ব্যক্তির নিজস্ব মার্কেটের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানসহ মার্কেট সংলগ্ন তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

এলাকাবাসীর অভিযোগ, খবর দেওয়ার অনেক পরে ফায়ার সার্ভিস এসেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ফায়ার সার্ভিস কর্মীদের আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসউদুল হক বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

/আরকে/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
এখনও ক্ষতিপূরণের অপেক্ষায় ভুক্তভোগীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম