বেশি দামে নিত্যপণ্য বিক্রি করায় ৫ দোকানকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৭:৩৪আপডেট : ০২ মার্চ ২০২২, ১৭:৩৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে পাঁচ দোকানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ মার্চ) জেলা শহরের কালিবাড়ী ও জিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ কালিবাড়ী ও জিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এনকে ট্রেডার্স ও বিআর এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা, সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য তালিকা ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে রিয়াজুল অ্যান্ড সন্সকে ১৫ হাজার টাকা, অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে আজমীর স্টোরকে দুই হাজার টাকা এবং সম্রাট কসমেটিকসকে আমদানি করা পণ্যের গায়ে আমদানিকারকের নাম, ঠিকানা ও সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশ সহযোগিতা করে।

ভোক্তা অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ফেব্রুয়ারি মাসে জেলায় বিভিন্ন বাজারে সাতটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাসকে সামনে রেখে ভোক্তারা যাতে প্রতারিত না হন সেজন্য অভিযান তৎপরতা আরও বাড়ানো হবে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি