‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করাবো’

রংপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৭:৫৮আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮:০০

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশন নিয়ে মাথা ঘামাতে চাই না। আমরা চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সেই দাবি মানতে বাধ্য করাবো আমরা।’

বুধবার (২ মার্চ) বিকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি সে কারণে মানুষের কাছে কোনও দায়বদ্ধতা নেই। তারা রাতের ভোটের সরকার। এ সরকার ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, একটাও রক্ষা করেনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কিছু জনবিচ্ছিন্ন নেতা বলে বেড়াচ্ছেন খালেদা জিয়া আর তারেক রহমান তারা দুই জনই ভোট করতে পারবে না। তাদের এই স্বপ্নপূরণ হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের কারাগার থেকে মুক্ত ও বিদেশ থেকে নিয়ে আসবে। এরপর তাদের নির্বাচনে অংশ করাতে বাধ্য করাবে।’

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক রইছ আহামেদ, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কৃষকদলের নেত্রী রোজিনা আকতার ডলি খানসহ অন্যান্যরা।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম