সয়াবিনের বোতলে লেখা দাম মুছে বাড়তি দাম বসানোয় জরিমানা

নীলফামারী প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৮:৪৯আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮:৪৯

নীলফামারীতে সয়াবিন তেলের বোতলের গায়ের দাম মুছে বাড়তি দাম বসিয়ে বিক্রির দায়ে এক পরিবেশক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুরে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, ওই বাজারে রূপসা সয়াবিন তেল কোম্পানির পরিবেশক মো. সানু মিয়া গুদামে সংরক্ষিত এক লিটারের সয়াবিন তেলের বোতলে নির্ধারিত মূল্য মুছে অতিরিক্ত মূল্য বসিয়ে ও মেয়াদ বাড়িয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। সেই অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বোতলের গায়ে খুচরা মূল্য ১৮০ টাকার স্থলে টেম্পারিং করে ১৮৬ টাকা লেখার সত্যতা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নীলফামারী জেলা উপ-সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় জেলা মার্কেটিং কর্মকর্তা এ টি এম এরশাদ আলম খানসহ স্থানীয় থানার পুলিশ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক