ট্রাক খাদে পড়ে প্রাণ গেলো চালকের

হিলি প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ১০:৩৭আপডেট : ১৬ মার্চ ২০২২, ১০:৩৭

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল আহমেদ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সহকারী আসিফ হোসেন (২৫)।

বুধবার (১৬ মার্চ) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মহাসড়কের বাজিতপুর বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। শাকিল আহমেদ কুষ্টিয়ার মিরপুর থানার তাতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে। আসিফ হোসেন একই এলাকার আজিবরের ছেলে। তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঢাকা থেকে হার্ডবোর্ডবোঝাই একটি ট্রাক দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাজিতপুর বাজারের পূর্ব পাশে সেতুর কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান ট্রাকচালক শাকিল।

এ ঘটনায় তার সহযোগী আসিফকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বল জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম