‘রড-সিমেন্টের দাম না কমলে বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়বে’

রংপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ১৬:৫২আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৮:২৩

রড, সিমেন্ট, পাথরসহ নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রংপুর জেলা ঠিকাদার সমিতি। বুধবার (১৬ মার্চ) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। নির্মাণসামগ্রীর দাম না কমলে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়বে বলে দাবি করেন তারা।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঠিকাদার সমিতির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক রইছ আহামেদ, সদস্য রাজ, প্রকৌশলী শাহাদত হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, টনপ্রতি রডের দাম বেড়ে ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাথরের দাম ৩/৪ গুণ বেড়েছে। একইভাবে অন্যান্য নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির ফলে সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আশা করছি, সরকার অবিলম্বে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেবে। নাহলে চলতি অর্থবছরে রংপুরসহ সারা দেশের হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পসহ উন্নয়ন কাজ পুরোপুরি বন্ধ হয়ে পড়বে।

তারা আরও বলেন, ঠিকাদাররা বিপুল পরিমাণ অর্থ লোকসান দিয়ে কোনোভাবেই নির্মাণ কাজ চালু রাখতে পারবে না। এ ছাড়াও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। ফলে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

/এফআর/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প, ছয় বছরে অগ্রগতি ৫ শতাংশ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী