মিঠাপুকুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রংপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২২, ১১:২৮আপডেট : ১৮ মার্চ ২০২২, ১১:২৮

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ভাবনা পেট্রল পাম্প এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়া আহত পাঁচ যাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রংপুরের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে মায়ের দোয়া পরিবহনের একটি বাস রংপুরের দিকে আসছিল। এ সময় শঠিবাড়ি এলাকার ভাবনা পেট্রল পাম্প এলাকায় বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী প্রাণ হারান। আহত হন আরও পাঁচ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

এসআই শাহাজাহান আলী আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে বড়দড়গা পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যাত্রীবাহী বাস ও ট্রাক আটক করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম