নিজ বাড়ির গোলাঘ‌রে পুলিশ সদস্যের ঝুলন্ত মর‌দেহ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ০৯:৫৫আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০:০৩

কুড়িগ্রামের রৌমারীতে নিজ বাড়ির গোলাঘ‌র (ধান চাল রাখার ঘর) থে‌কে আব্দুর র‌হিম না‌মে এক পু‌লিশ কন‌স্টেবলের র‌শি‌তে ঝোলা‌নো মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ। সোমবার (২৮ মার্চ) বিকা‌লে উপ‌জেলার বন্দ‌বেড় ইউনিয়‌নের দ‌ক্ষিণ টাপুরচর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তা‌ছের বিল্লাহ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

আব্দুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২নং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন ব‌লে জানা গে‌ছে। গত ১৮ মার্চ প্রায় এক মা‌সের ছু‌টি‌তে তি‌নি নিজ বাড়িতে আসেন।

নিহত পুলিশ কনস্টেবলের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। প্রায় ১৮ বছর ধ‌রে তি‌নি পু‌লি‌শে চাক‌রি কর‌ছেন। সোমবার পরিবারের কাউকে না জানিয়ে গোলাঘরের ভেতর র‌শি‌তে ঝু‌লে ফাঁস দেন। তা‌দের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে।

ওসি মুন্তাছের বিল্লাহ বলেন, 'প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে, তি‌নি আত্মহত‌্যা ক‌রে থাক‌তে পা‌রেন। মরদেহের সুরৎহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে।' মর‌দেহ আজ মঙ্গলবার সকা‌লে ময়নাতদন্তের জন্য পাঠা‌নোর কথা রয়েছে ব‌লেও জানান ওসি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি