জুয়ার টাকা যোগাতে প্রতিবন্ধী স্ত্রীকে নির্যাতন

নীলফামারী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৬, ২৩:৩৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ২৩:৪২

জুয়ার টাকা যোগাতে প্রতিবন্ধী স্ত্রীকে নির্যাতন জুয়া খেলার জন্য প্রতিবন্ধী স্ত্রীর ভাতার টাকায় হাতিয়ে নিতে স্ত্রীর ওপর নির্যাতন করেছেন স্বামী। নীলফামারীর সাজেদুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। জুয়া খেলায় বাধা দেওয়ায় তিনি স্ত্রীকে বেধরক পেটিয়ে আহত করেছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে নীলফামারীর কিশোরীগঞ্জে বাহাগিলি ইউনিয়নের হাড়িবেচা গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনায় পর গুরুতর আহত অবস্থায় প্রতিবন্ধী তুলি বেগমকে (৩৫) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ‘ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহন করা হবে।’
ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয়রা জানায়, তুলি সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা হিসাবে প্রতি তিনমাস পর পর দেড় হাজার টাকা পেতো। তবে প্রতিবারই তার টাকা হাতিয়ে নিয়ে জুয়া খেলতো তার স্বামী। বৃহস্পতিবার তুলি প্রতিবাদ করলে স্বামী সাজেদুল তাকে খুঁনতি দিয়ে জখম করে।
পরে পরিবারের লোকজন তুলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে স্বামী সাজেদুল পলাতক রয়েছে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম