ভারতে পাচারকালে ১১ লাখ টাকার জন্ম নিয়ন্ত্রণ ওষুধ জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১৭:৪৬আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৯:৩৭

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভারতে পাচারকালে জন্ম নিয়ন্ত্রণের সরকারি ওষুধ (সুখী বড়ি) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার কচাকাটা ইউনিয়নের ধনীরামপুর সীমান্তে গঙ্গাধর নদে ডিঙি নৌকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়। বৃহস্পতিবার বিজিবি ২২ ব্যাটালিয়ন কুড়িগ্রামের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান বিজিবির সিও।

নাগেশ্বরীর মাদারগঞ্জ বিজিবি বর্ডার আউট পোস্ট (বিওপি) ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ধনীরামপুর সীমান্ত দিয়ে চোরাকারবারিরা গঙ্গাধর নদের নৌপথে ডিঙি নৌকায় করে সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। বিজিবির টহল দল সামনে গেলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ১৯ হাজার ২২১ পাতা জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকারও বেশি।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম জানান, ট্যাবলেট জব্দ করলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ফলে ট্যাবলেটগুলো কোথা থেকে এসেছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘ট্যাবলেটগুলো বাংলাদেশি এবং সেগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।’

সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ জন্ম নিয়ন্ত্রণের সরকারি ওষুধ পাচার হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক মীর রফিকুল ইসলাম বলেন, ‘এসব ওষুধ রংপুর বিভাগীয় অফিস থেকে সরাসরি উপজেলা পর্যায়ের অফিসগুলোতে সরবরাহ করা হয়। সেখান থেকে মাঠকর্মীদের দেওয়া হয়। আমরা এ বিষয়ে অবগত নই।’

এর আগে গত ৯ মার্চ উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের জালিয়ারচর সীমান্তে নদীপথে ভারতে পাচারের সময় ৯৯ হাজার ৯শ’ পাতা জন্ম নিয়ন্ত্রণের সরকারি ওষুধ ও ৪শ’ লিটার ডিজেল আটক করেন মাদারগঞ্জ বিওপির সদস্যরা। পরে আটক করা ট্যাবলেট কাস্টমসে জমা দেওয়া হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
চ্যাটজিপিটির পরামর্শে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন?
যখন তখন ওষুধের দাম বাড়িয়ে বিপদে ফেলা যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম