অনুমতি মিললেও বাংলাবান্ধা দিয়ে আসা যাওয়া করেনি কোনও পর্যটক

পঞ্চগড় প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ১৯:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৯:০৮

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে ট্যুরিস্ট (ভ্রমণ) ভিসায় আসা-যাওয়ার অনুমতি মিলেছে। নতুন ভিসা এবং বাংলাবান্ধা-ফুলবাড়ি রুট উল্লেখ থাকলে এ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় এ স্থলবন্দর দিয়ে পর্যটক আসা-যাওয়া বন্ধ ছিল। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের নতুন ভিসায় বৃহস্পতি ও শুক্রবার একজন পর্যটকও আসা-যাওয়া করেননি। নতুন ভিসা না পাওয়ায় পর্যটকরা যেতে পারছেন না। তবে বিজনেস ও মেডিক্যাল ভিসায় উভয়দেশেই যাতায়াত চলছে। 

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি নজরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের ৩০ মার্চ বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। তবে শর্ত সাপেক্ষে ভারত ও নেপালের শিক্ষার্থীরা যাতায়াত করেছেন। ২০২১ সালের ২৬ এপ্রিল থেকে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উভয়দেশের সিদ্ধান্তের প্রেক্ষিতে ব্যবসায়ী ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা যাতায়াত করেছেন। বর্তমানে ২০২২ সালের নতুন ভিসায় যাদের বাংলাবান্ধা-ফুলবাড়ি রুট উল্লেখ থাকবে এমন পর্যটকরা এই রুটে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার উভয়দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এই সিদ্ধান্ত হয়। 

বাংলাদেশ ও ভারতে ট্যুরিস্ট ভিসায় যাতায়াতের অনুমতি মিলেছে জানিয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, দু'দেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে পর্যটক আসা-যাওয়ার অনুমতি মিলেছে। নতুন ভিসা ও বাংলাবান্ধা-ফুলবাড়ি রুট উল্লেখ সাপেক্ষে বৈধ পাসপোর্টধারীরা এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করতে পারবেন। 

 

/টিটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম