কু‌ড়িগ্রামে লরিচাপায় প্রাণ গেলো তরুণীর

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১০ এপ্রিল ২০২২, ১৮:৩৩আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৮:৩৩

কু‌ড়িগ্রামে লরির চাপায় আশরাফুন নাহার মিম (১৮) নামে তরুণী নিহত হয়েছেন। এতে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। র‌বিবার (১০ এ‌প্রিল) দুপু‌রে শহরের কেন্দ্রীয় বাস টা‌র্মিনা‌লের প‌শ্চি‌মে আঞ্চ‌লিক হাঁস প্রজনন খামা‌রের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।

মিম কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের সবুজ পাড়া গ্রা‌মের আ‌মিনুল ইসলা‌মের মেয়ে। পরিবারের সঙ্গে জেলা শহ‌রের হা‌টির পা‌ড়ে ভাড়া বাসায় থাক‌তেন তিনি।

জানা গেছে, মিম একজন কণ্ঠশিল্পী। তার স্বামী ফুয়াদ হাসা‌নের প্রতিষ্ঠান ‌‘আনন্দ মিউ‌জি‌ক’ নামক ইউটিউব চ্যানেলে নিয়‌মিত গান কর‌তেন বলে জানা গেছে। আহত মোটরসাই‌কেল চালক বিপুল শহ‌রের হা‌টিরপাড় এলাকার নুর ইসলা‌মের ছে‌লে। তিনি গিটার বাদক। মিমসহ তারা ‌বি‌ভিন্ন অনুষ্ঠা‌নে একস‌ঙ্গে কাজ কর‌তেন।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপু‌রে কু‌ড়িগ্রাম শহর থে‌কে মোটরসাইকেলে রংপুরের দি‌কে যাচ্ছিলেন বিপুল ও মিম। আঞ্চ‌লিক হাঁস প্রজনন খামা‌রের সাম‌নে তাদের মোটসাই‌কে‌লে ধাক্কা দেয় একটি লরি। এ সময় ছিট‌কে প‌ড়ে ল‌রির নিচে পড়ে মিমের মাথা থেত‌লে যায়। এতে ঘটনাস্থ‌লেই তিনি মারা যান। গুরুতর আহত হন বিপুল। স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গে নেয়। প‌রে উন্নত চি‌কিৎসার জন্য তা‌কে রংপুর মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খান মো. শাহ‌রিয়ার জানান, ঘাতক ল‌রি‌টি থানায় নেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম