স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৭:৩৯আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৭:৩৯

দিনাজপুরে অপহরণ ও ধর্ষণের মামলায় পৃথক দুটি ধারায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত খোরশেদ হোসেন সবুজ (৩১) আদালতে উপস্থিত ছিল। সবুজ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর (মহেষপুর) এলাকার হাফিজার রহমানের ছেলে।

দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি তৈয়বা বেগম বলেন, ‘এই মামলার রায়ে আমরা খুশি। এমন রায় হলে নারী ও শিশু নির্যাতন কমে আসবে।’

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৬ মার্চ বিকালে এসএসসি ব্যবহারিক পরীক্ষা দিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল স্কুলছাত্রী। ওই ছাত্রীকে হাকিমপুর উপজেলার মহেষপুরঘাট এলাকা থেকে সবুজ ও তার চার সহযোগী অপহরণ করে নিয়ে যায়। পরে ছাত্রীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে সবুজ।

এ ঘটনায় ছাত্রীর বাবা হাকিমপুর থানায় মামলা করেন। মামলার ১৬ দিন পর ২২ মার্চ জয়পুরহাটের পাঁচবিবি থেকে ছাত্রীকে উদ্ধার করে এবং সবুজকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিলে ছয় জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম