‘দুস্থ সাংবাদিক’ হিসেবে অনুদান নিলেন সাবেক এমপির ভাই-ভাতিজা

নীলফামারী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ২৩:২৩আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২৩:২৩

নীলফামারীতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন ১৩ দুস্থ সাংবাদিক। এর মধ্যে দুস্থ সাংবাদিক হিসেবে অনুদানের চেক নিলেন নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামছুদ্দোহার ছোট ভাই ও ভাতিজা।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ওসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। তাদের প্রত্যেকের হাতে করোনাকালীন প্রণোদনার ১০ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয়। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি জেলা প্রশাসক।

প্রণোদনা প্রাপ্তরা হলেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য সামছুদ্দোহার ছোট ভাই মো. শামসুল ইসলাম, তার ছেলে একই পত্রিকার প্রতিনিধি ও মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ কামরুল হাসান কল্লোল, স্থানীয় দৈনিক নীল কথার সম্পাদক ও প্রকাশক কাজী মাহবুবুল হক দোদুল, তার মেয়ে ফারহানা মাহবুব, দৈনিক নীলকথার প্রতিনিধি ও চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম, একই পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি সুভাষ বিশ্বাস, বিজয় টিভির প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক পরিবেশের প্রতিনিধি আহসান হাবিব, দৈনিক আলোর দিগন্তর প্রতিনিধি লোকমান হোসেন প্রমুখ।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ।

এদিকে, ওই তালিকায় শিক্ষক, পত্রিকার সম্পাদক ও মালিক, সাংবাদিকতা পেশায় না থেকেও পত্রিকার সম্পাদকের মেয়েসহ একই পত্রিকার চার জন, সম্পদশালী ভোরের কাগজের প্রতিনিধি ও তার প্রভাষক ছেলের নামে অনুদান গ্রহণের বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় একাধিক সাংবাদিক জানান, ‘প্রণোদনার টাকা নেওয়ার কথা দুস্থ সাংবাদিকদের। কিন্তু পত্রিকার মালিক, তার মেয়েসহ চার জন, অন্য পেশায় আছেন অথবা নামধারী সাংবাদিকরা ওই সুবিধা নেওয়ায় অনুদান ব্যথা গেছে। সেই সঙ্গে পেশাদার সাংবাদিকরা সুবিধাবঞ্চিত হলেন।’

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম