গোর-এ শহীদে ১০ লাখ মানুষের ঈদের নামাজের ব্যবস্থা

দিনাজপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ২২:১৮আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২২:১৮

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় এবার মাঠে ১০ লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সর্ববৃহৎ ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ তথ্য জানান।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে (কাঞ্চন) কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হুইপ বলেন, ‘শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী মাঠ। তবে আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহ মিনার সেটির চার গুণ বড়। গোর-এ শহীদ ময়দানের আয়তন প্রায় ২২ একর। এশিয়া উপমহাদেশে এত বড় ঈদগাহ মাঠ আর একটিও নেই। করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকলেও এর আগের জামাতগুলোতে পাঁচ থেকে ছয় লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছেন। এবারও ছয় লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছি। তবে ময়দানে ১০ লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি কাতারে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর লোকজনও থাকবেন।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, সিভিল সার্জন ডা. এইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, বিজিবির মেজর এসএম জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর এনএসআইয়ের উপ-পরিচালক শাহ আলম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মকবুল হোসেন, ঈদগাহ জামাতের ইমাম শামসুল হক কাসেমিসহ জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতারা।

সভা শেষে হুইপ ইকবালুর রহিম গোর-এ শহীদ বড় ময়দান পরিদর্শন করেন।  

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম