‘বিএনপি দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে’

দিনাজপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১৬:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৬:৫০

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার আসার পর থেকেই দেশের মানুষ শান্তিতে আছে। এই শান্তিকে অশান্তিতে পরিণত করতে বিএনপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র কোনও কাজে আসবে না, কারণ তারা নিজেরাই এখন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে।’

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর সদরের পুলহাট আরঅ্যান্ডএইচ থেকে মোহনপুর আরঅ্যান্ডএইচ সড়ক ও চাঁদগঞ্জ আরঅ্যান্ডএইচ থেকে রানীগঞ্জ হাট জিসি সড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং সদর উপজেলার মুরাদপুর সাহেবডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইকবালুর রহিম বলেন, ‘নানা বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে আলোকিত করছেন।  যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য, ক্রীড়াসহ সব ক্ষেত্রেই স্বপ্নের উন্নয়ন বাস্তবে রূপ নিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত দেশের কাতারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য শতভাগ বিদ্যুৎ, ভূমিহীন ও গৃহহীনদের জন্য জায়গাসহ বাড়ি, এমনকি ভিক্ষুককেও বাড়ি করে দিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম খাইরুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম