দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলশিক্ষকের

দিনাজপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ০২:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০২:০৩

দিনাজপুর সরকারি কলেজ মোড়ে অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন শিক্ষক বিমল চন্দ্র রায় (৪৬)। শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের মৃত ধলুর ছেলে। তিনি সদরের গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইন্দ্রজিত কুমার রায় অনিক বলেন, আমরা দু’জন দুটি মোটরসাইকেল নিয়ে ভূসিরবন্দর থেকে বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলাম। কলেজ মোড়ের কাছাকাছি এলে একটি অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে শিক্ষক বিমল রাস্তায় পড়ে যান। এ সময় দশমাইল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি। পরে ফায়ারসার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

কোতোয়ালি থানার এসআই কৃষ্ণ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম