পাকা ঘরে ঈদ করবেন ১২০৫ পরিবার

নীলফামারী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১৫:১৭আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:২৬

আসন্ন ঈদুল ফিতরের আগেই নীলফামারীর ছয় উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ১২০৫টি গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রসাশন সূত্র জানায়, তৃতীয় পর্যায়ে জেলায় মোট ১৫৫৫টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে। এরমধ্যে মঙ্গলবার (২৬ এপ্রিল) ১২০৫টি ঘর দেওয়া হবে, বাকি ৩৫০টি ঘরের কাজ চলমান রয়েছে।

১২০৫ ঘরের মধ্যে ডোমারে ৮০, ডিমলায় ৩২৩, জলঢাকায় ২৮০, কিশোরগঞ্জে ১৭৭, নীলফামারী সদরে ২৬০ ও সৈয়দপুর উপজেলায় ৮৫টি পরিবার নিয়ে জেলায় মোট ১২০৫ জন উপকারভোগী রয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। 

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মোজাম্মেল হক রাসেল, সদর উপজেলা চেয়ারম্যান মো. শাহিদ মাহমুদ ও নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিনুল হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাবিব প্রধানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ এপ্রিল দেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিন জেলার ছয় উপজেলার ১২০৫ জনকে দুই শতাংশ জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ১৯ মে কক্সবাজার জেলাসহ পাশের এলাকা ঘূর্ণিঝড়ে আক্রান্ত হওয়ায় বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে। পরদিন ওই এলাকা পরির্শনে যান প্রধানমন্ত্রী। তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখে গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনের তাৎক্ষণিক নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ওই সালে ‘আশ্রয়ণ’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করে।

উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নীলফামারী জেলায় প্রথম পর্যায়ে ৬৩৭টি, দ্বিতীয় পর্যায়ে ১২৫০টি ও তৃতীয় পর্যায়ে ১২০৫টি ঘর দেওয়া হবে। দেশে মোট ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন পরিবারকে জমির কাগজসহ ঘর দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
গভীর রাতে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ কক্ষ, খোলা আকাশের নিচে বসবাস
সেই স্বপ্ননগরের ২৫০ পরিবার পানিবন্দি, না খেয়ে কাটছে দিন
আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন কোচিং সেন্টার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম