‘নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, তার আগে নির্বাচন নয়’

লালমনিরহাট প্রতিনিধি
১২ মে ২০২২, ১৩:৫১আপডেট : ১২ মে ২০২২, ১৫:১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার নির্বাচন নিয়ে নতুন কৌশল শুরু করেছে। সেটা হলো, ইভিএম। আমরা ইভিএম-টিভিএম বুঝি না। একটা কথা বুঝি। এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এর আগে কোনও নির্বাচন নয়।’

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে সাইকেল র‌্যালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘বিএনপি একটি সাইকেল র‌্যালি করবে, সেখানেও এই সরকারের শুধু বাধা। কেন বাধা দেয়এই সরকার? কারণ একটাই। বিএনপির জনগণের সঙ্গে আছে। আর এই বিএনপির শক্তিকে আওয়ামী লীগ সরকার ভয় পায় বলে সর্বত্র বাধা দিচ্ছে। এতেও কোনও লাভ হচ্ছে না।’

দুপুর সাড়ে ১২টায় লালমিনরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে সাইকেল র‌্যালি শুরু হয়। প্রায় পাঁচ হাজার সাইকেল বহর নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হন অংশগ্রহণকারীরা। র‌্যালিতে লালমনিরহাট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম