খোকশাবাড়ীতে ১২ বছর পর নির্বাচন, চেয়ারম্যান হতে চান ৯ জন

নীলফামারী প্রতিনিধি
১৭ মে ২০২২, ২৩:১২আপডেট : ১৭ মে ২০২২, ২৩:১২

নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয় জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ২০ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দেন। 

মঙ্গলবার (১৭ মে) শেষ দিনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান বলেন, মনোনয়নপত্র জমার শেষ দিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন নয় জন। দলীয়ভাবে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দুজন এবং স্বতন্ত্র সাত জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৯ মে মনোনয়ন যাছাই-বাছাই, ২৬ মে প্রার্থিতা প্রত্যাহার, ২৭ মে প্রতীক বরাদ্দ এবং ১৫ জুন ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সর্বশেষ এই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয় ২০১১ সালের ৫ জুন। সেসময় নির্বাচিত ভোটে চেয়ারম্যান হন আওয়ামী লীগের বদিউজ্জামান প্রধান। কিন্তু নীলফামারী পৌরসভার সঙ্গে সীমানা সংক্রান্ত জটিলতায় পরে আটকে যায় ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেই জটিলতা নিরসন হওয়ায় প্রায় ১২ বছর পর ইউনিয়নটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বদিউজ্জামান প্রধান বলেন, আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন না দেওয়ায় এবার প্রার্থী হইনি।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম