ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘণ্টা সড়ক বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৭:০৩আপডেট : ২৩ মে ২০২২, ১৭:০৩

দিনাজপুরের চিরিরবন্দরে ইঞ্জিন বিকল হওয়ায় রেলক্রসিংয়ে সাড়ে ৩ ঘণ্টা আটকে ছিল তেলবাহী একটি ট্রেন। এতে রাস্তার দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। 

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর রেল স্টেশন থেকে ৫০০ গজ পূর্বে জায়েদার মোড় রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টায় সাড়ে তিন ঘণ্টা পর আটকে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন সংযোজন করে বিকল হয়ে যাওয়া ট্রেনটি সরানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম। তিনি বলেন, রবিবার ভারত থেকে আসা ৪২টি তেলের ওয়াগন নিয়ে পার্বতীপুরে যায় ট্রেনটি। তেল খালাস শেষে সোমবার সকালে পার্বতীপুর থেকে ভারতে ফেরার পথে চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় রেলগেট মোড় এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে রেলক্রসিংয়ের ওপর আটকা পড়ে ট্রেনটি। তবে বিকল্প রেল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। 

পরে সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দরে আসলে সেই ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে পড়া ট্রেনটি টেনে ক্রসিং থেকে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে কোনও বিকল্প ইঞ্জিন এলে খালি ওয়াগানগুলো সেই ইঞ্জিনের মাধ্যমে ভারতে পাঠানো হবে বলে জানান তিনি। 

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম