পৌর কাউন্সিলরের বিরুদ্ধে খেলার মাঠ দখলের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
২৫ মে ২০২২, ২২:৩৪আপডেট : ২৫ মে ২০২২, ২২:৩৪

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর কাউন্সিলর মাজেদুর রহমানের বিরুদ্ধে খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে। মাঠটি দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। বুধবার (২৫ মে) দুপুরে ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে স্থানীয়রা সেখানে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে মাঠ রক্ষার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে মাঠে খেলতে যাওয়া শতাধিক শিশু-কিশোরসহ এলাকার নারী-পুরুষরা অংশ নেন। 

তাদের অভিযোগ, উপজেলার চাঁদপাড়া এলাকায় ছোট যমুনা নদীর তীর সংলগ্ন সুজাপুর মৌজার ১৮১৫ দাগের সম্পত্তিটি সরকারি এবং এসএ খতিয়ানে তা জনসাধারণের স্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকার কথা বলা হয়েছে। চাঁদপাড়া এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই জমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে। এছাড়াও হিন্দু সম্প্রদায় ওই মাঠে ঐতিহ্যবাহী চড়ক পূজার আয়োজন করে। তবে হঠাৎ এলাকার পৌর কাউন্সিলর মাজেদুর প্রভাব খাটিয়ে সেটিকে নিজের সম্পত্তি দাবি করে দখল করেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

ইতোপূর্বে মাঠ উদ্ধারে চাঁদপাড়া এলাকাবাসী পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাননি। অবশেষে মাঠ উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভে নেমেছেন বলে জানান তারা।

এ সময় সুমন, লুৎফর, মৃদুলসহ স্থানীয়রা বলেন, আমাদের কোনও খেলার মাঠ নেই। অনেক বছর ধরে ওই মাঠে খেলাধুলা করছি। পৌর কাউন্সিলর মাজেদুর হঠাৎ করে সেটি দখলে নিয়ে খেলার পরিবেশ নষ্ট করেছে। এ অবস্থায় মাঠ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে পৌর কাউন্সিলর মাজেদুর রহমান বলেন, ‘আমি যে জায়গা নিজের বলে দাবি করেছি, সেটি আমার বাবা-দাদার পৈত্রিক সম্পত্তি– যার দাগ নাম্বার ১৮১৬। আমি কারও জায়গা দখল করিনি। এলাকাবাসীর দাবি করা জমিটি ১৮১৫ দাগের। সে অনুযায়ী তাদের জমি আলাদা।’

পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন বলেন, ‘এলাকাবাসীর একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

একই কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। এলাকাবাসীর অভিযোগে কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের